ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 12:09 PM

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলী

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলী

বুধবারই ডিসচার্জড সার্টিফিকেট লেখা হয়ে গিয়েছিল৷ কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় আরও একটা দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন৷ তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে আরও একটা দিন বিসিসিআই প্রেসিডেন্টকে হাসপাতালে রেখে দেন চিকিৎসকরা৷ তবে আজ বৃহস্পতিবার বাড়ি যেতে রাজি হয়েছেন মহারাজ৷ সেই মতো বাড়ি থেকে হাসপাতাল পৌঁছয় গাড়ি৷ সঙ্গে এসেছে পাইলট কার৷

হাসপাতালের বাইরে অনুরাগীদের ভিড়৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন তাঁরা৷ বাইরে বেরিয়ে আসতেই সৌরভকে দেখে উচ্ছাসে ফেটে পড়েন ভক্তরা। দাদাকে ছেঁকে ধরেন সাংবাদিকরা৷ সৌরভ সবাইকে ধন্যবাদ জানান৷ বলেন, ‘‘উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ৷ এতদিন যাঁরা আমার জন্য মঙ্গল কামনা করেছেন, এখানে থেকেছেন তাঁদেরও ধন্যবাদ৷ আই অ্যাম রেডি টু ফ্লাই সুন৷’’

গত শনিবার বাড়িতে জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ পরে জানা যায়, তাঁর মৃদু হার্ট অ্যাটাক হয়েছে৷ সৌরভের মতো খেলোয়ারের হার্ট অ্যাটাকের খবরে কমবেশি সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্ত বিপদ কাটিয়ে আজ তিনি বাড়ি ফিরছেন। তবে, বাড়ি ফেরার আগে তাঁর খাদ‍্যাভাস নিয়ে একটু বাড়তি সতর্ক করে দিলেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা সৌরভকে জানিয়েছেন, ফ‍্যাট বর্জিত ডায়েট মেনে চলতে হবে। তিনি ধূমপান কিংবা মদ‍্যপান করেন না। তাই সেই বিপদ অনেকটাই কম। কিন্তু দুধ চা খেতে ভালোবাসেন। তাছাড়া মহারাজের বিরিয়ানি খুব প্রিয়। পছন্দের মেনুতে রয়েছে খাসির মাংস। তবে এখন এগুলোতে রাশ টানতে হবে।

চিকিৎসকেরা তাঁকে জানান, বিরিয়ানি মাঝেমধ্যে খুব অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। তবে, খাসির মাংস কখনো খেতে হলে তা কচি পাঁঠা হতে হবে। রেওয়াজি মাংস একেবারেই চলবে না। দুধ চা সম্পূর্ণ বর্জন করতে হবে। বাবার ডায়বেটিস ছিল। তাই সৌরভ‌ বরাবর মিষ্টি এড়িয়ে চলতে চান। তবে, চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত আতঙ্কিত হওয়ার দরকার নেই। কম করে মিষ্টি খাওয়া যেতে পারে‌।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status