ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 6:00 PM

যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদি শামীম ওরফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে তিনি মারা যান।

মৃত সমীর ভারতের উত্তরপ্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, সমীর রাঙ্গামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এরপর থেকে তিনি ফেনী কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সমীরকে ফেনী থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলার তুহিন আরও জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে একাধিকবার চিঠি দেয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন।

বুধবার সকালে তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status