ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবা দেখলেন মেয়ের কক্ষের দরজা খোলা, ভেতরে নিথর দেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 5:47 PM

বাবা দেখলেন মেয়ের কক্ষের দরজা খোলা, ভেতরে নিথর দেহ

বাবা দেখলেন মেয়ের কক্ষের দরজা খোলা, ভেতরে নিথর দেহ

বসত ঘর থেকে সৌদি প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তারের (২১) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের কমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে মা-বাবার বসত ঘরের সংযুক্ত বারান্দার একটি কক্ষে সবিনা আক্তার ঘুমান। সকালে সাবিনার বাবা ফুল মিয়া নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন মেয়ের কক্ষের দরজা খোলা। দরজা খোলা দেখে তার কক্ষে প্রবেশ করে দেখেন রক্তাক্ত বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে আছে। ফুল মিয়ার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের বাবা ফুল মিয়া জানান, তার চার মেয়ের মধ্যে সাবিনা ছোট। সাবিনাকে তার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সাথে তিন বছর পূর্বে বিয়ে দেন। বড় ভাই ও তার ঘর একই আঙিনায়। গতকাল (মঙ্গলবার) সাবিনা আমার বসত ঘরের বারান্দার ছোট কক্ষে ঘুমিয়েছিল। কে বা কারা এবং কি কারণে সাবিনাকে হত্যা করেছে জানেন না তিনি। তবে তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কললিস্টের তথ্য উদঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। নিহত সাবিনা নিজেই দরজা খুলেছিল নাকি দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status