ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে গাঁজা পরিবহন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 4:26 PM

বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে গাঁজা পরিবহন

বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে গাঁজা পরিবহন

লালমনিরহাটে বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করার সময় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।  

মঙ্গলবার রাতে জেলা ডিবির (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির পশ্চিম ঢাকনাই গ্রামের এছাহাক আলীর পুত্র হাফিজুর রহমান ও লালমনিরহাট পৌরসভার বালাটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং ওই বাসের সহকারী চালক নূরনবী ইসলাম।  

ডিবির (ওসি) ওমর ফারুক জানান, বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার ভোটমারী থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কর্ণফুলী স্পেশাল রিজার্ভ বাস সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় আটক করা হয়। পরে বাসের লকার তল্লাশি করে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটি আটকসহ চালক হাফিজুর ও সহকারী চালক নূরনবীকে আটক করে ডিবি পুলিশ।

ওসি আরো জানান, এ ঘটনায় আটক দুইজনসহ পলাতক রুবেল নামে বাসটির মালিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status