ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পা ফসকে ট্রেনের চাকায় কাটা পড়ল গলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 11:13 PM

পা ফসকে ট্রেনের চাকায় কাটা পড়ল গলা

পা ফসকে ট্রেনের চাকায় কাটা পড়ল গলা

বগুড়ায় ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া বস্তা তুলতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকায় গলা কেটে রুবি বেওয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ আলম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, রুবি বেওয়া লালমনিরহাটের কুলাহাট বাজারের মিজানুর রহমানের স্ত্রী। তিনি কয়েক দিন আগে নওগাঁয় তার বোন পারুল বেগমের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার দুপুরে বোন পারুল তাকে সান্তাহার জংশন স্টেশন থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। বেলা ১টা ৫৭ মিনিটে ট্রেনটি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া স্টেশন অতিক্রম করে রেলঘুমটি এলাকায় পৌঁছে। এ সময় রুবি বেওয়ার হাতে থাকা একটি বস্তা বগি থেকে পড়ে যায়। তিনি বস্তাটি তোলার চেষ্টা করলে পা ফসকে পড়ে ট্রেনের নিচে চলে যান। তখন ট্রেনের চাকায় গলা কেটে দ্বিখণ্ডিত হয়ে মারা যান।

নিহতের বোন পারুল আকতার জানান, রুবি তার নওগাঁর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার দুপুরে তাকে বাড়ি ফেরার জন্য দোলনচাঁপা এক্সপ্রেসে তুলে দেন।

তালোড়া স্টেশনমাস্টার আবদুল মান্নান জানান, ট্রেনে কেটে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রেলের বোনারপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status