ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক বছরে ১২ হাজার ২৩৪ বার টুইট করে সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 11:15 PM

এক বছরে ১২ হাজার ২৩৪ বার টুইট করে সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প

এক বছরে ১২ হাজার ২৩৪ বার টুইট করে সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অতি সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের সব রেকর্ড ভেঙেছেন। তিনি ২০২০ সালে ১২ হাজার ২৩৪ বার টুইট করেন। আগের বছর এ সংখ্যা ছিল ৭ হাজার ৭৮৩। সারাবিশ্বে ব্যক্তিগত টুইটে ওই বছর সর্বোচ্চ রেকর্ড ছিল তার। এবারের রেকর্ডটিও ট্রাম্পেরই। এ জন্যে তাকে ‘টুইটার ট্রাম্প’ হিসেবে অভিহিত করছেন কেউ কেউ।

গত বছর ট্রাম্পের টুইট শুরু হয় ১ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৩২ মিনিটে বাগদাদ দূতাবাস থেকে ইরান সমর্থিত মিলিশিয়াকে সরিয়ে নিতে ফক্স টিভির একটি নিউজ উদ্ধৃত করে।

ট্রাম্পকে অপসারণের ট্রায়াল দিয়ে বছরটি শুরু হয়েছিল। তবে সেই ট্রায়ালে তাকে শাস্তি দেওয়া অর্থাৎ হোয়াইট হাউজ থেকে অপসারণ করা সম্ভব হয়নি রিপাবলিকানদের কারণে। একইভাবে সাধারণ নির্বাচনে গণরায়ে পরাজিত হয়েও তিনি তা মেনে নিতে চাচ্ছেন না। বছরের শেষ টুইটটি ছিল স্টক মার্কেটে তেজিভাব আসা এবং এর ফলে পেনশন নিয়ে আমেরিকানদের মধ্যে সৃষ্ট শঙ্কার অবসান ঘটবে বলে মন্তব্যে। অর্থাৎ ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি তেজিভাব দেখা দেয় স্টক মার্কেটে’-এমন অভিমত পোষণ করে বছরের শেষ টুইট করেন তিনি।

এ টুইট করেন গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে।

ট্রাম্পের টুইটার আর্কাইভের তথ্য অনুযায়ী, গত বছর তিনি টুইট ও রি-টুইট করেছেন ১২,২৩৪ বার, যা আগের বছরের চেয়ে অনেক বেশি। এর আগের বছর তথা ২০১৯ সালে তিনি টুইট করেন ৭,৭৮৩ বার টুইট করেন। ২০১৮ সালে করেছিলেন ৩,৫৫৬ বার। ২০১৭ সালে ২,৫৯৩ এবং ২০১৬ সালে করেছিলেন ৪,২২২ বার।

গত বছরের ৩ নভেম্বরের নির্বাচনে নিজের মতামত প্রচারের ক্ষেত্রে টুইটকে অন্যতম অবলম্বনে পরিণত করেন ট্রাম্প।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status