ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 January, 2021, 8:49 AM

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সুয়াইব আহমেদ। তিনি সিলেট বারের আইনজীবী। আর কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

গতকাল শনিবার দুপুরে তিনি নিজ গ্রাম থেকে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান। বিকালে তিনি কনে নিয়ে বাড়িতে আসেন। কনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। সিলেট শহরের চ-ীপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে অনুষ্ঠিত হয়। হেলিকপ্টারে চড়ে বর-কনের বিয়ের আয়োজনে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

বরের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ জানান, আমরা চার ভাই ও চার বোনের মধ্যে সুয়াইব সবার ছোট। তাই আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়।

চিতুলিয়া গ্রামের বাসিন্দা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল আজিজ জানান, উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে আয়োজনে লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। এ সময় গ্রামবাসীর মধ্যে কিছুটা আনন্দ ও কৌতূহল দেখা যায়। জগন্নাথপুর থানার উপপরিদর্শক রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status