|
দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১২তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড
নতুন সময় প্রতিবেদক
|
|
দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১২তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের জরিপ পদ্ধতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন লিডার, কাস্টোমাইজেড ইন্টেলিজেন্স, নিয়েলসেন, সাউথ এশিয়া জনাব প্রাসান্ত কল্লেরি । জাতি হিসাবে বাংলাদেশ বরাবরই উন্নয়নের দিকে তীব্র অগ্রগতি অর্জনের জন্য সচেষ্ট । উন্নয়ন যা উন্নততর অর্থনীতির গ্রহণযোগ্যতাকে সহজ করে তুলবে, জীবনযাত্রার মান এর পরিসীমা বাড়িয়ে তুলবে এবং বর্তমান বিকাশকে আরও দ্রুত গতিতে অর্জন করতে সহায়তা করবে। একটি দেশের ব্র্যান্ডিং এবং নীতি নির্ধারিত কাজকে প্রভাবিত করতে নীতি নির্ধারক ও ব্যবসায়ীগোষ্ঠী এবং নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে আলোচনার প্রয়োজন। ৩ দিন ব্যাপী “ব্র্যান্ডফেস্ট ২০২০” এ জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যাক্তিবর্গের আলোচনাসমূহ দেশের ব্র্যান্ডিং এর জন্য কৌশল তৈরিতে একটি বন্ধন তৈরি করবে এবং নতুন নীতি প্রবর্তন করবে যা দেশ এবং দেশের সামগ্রিক অর্থনীতি উভয়কেই উপকৃত করতে পারবে। এই আলোচনার ফলে জাতি হিসেবে আমাদের আরও জাগ্রত করবে এবং বাংলাদেশকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের জন্য দায়িত্বশীল গোষ্ঠীসমূহকে এগিয়ে নেওয়ার মাধ্যমে জাতীয় ব্র্যান্ডিংয়ের প্রেক্ষাপট ও প্রকৃতি সম্পর্কে কিছুটা পটভূমির গভীরতা প্রদান করতে সক্ষম হবে। ব্র্যান্ডফেস্ট - ২০২০ এর সমাপনি অধিবেশনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে অভিনন্দন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারী খাত ও বিনিয়োগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব সালমান ফজলুর রহমান, এমপি, উল্লেখ করেন, “আমরা ২০২১ সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছি, আমি অনুরোধ করছি প্রত্যেকেই তাদের ব্যক্তিগত অগ্রগতিতে যথাসাধ্য চেষ্টা করবে, সেই সাথে জাতিকে এগিয়ে নিয়ে যেতেও তারা সক্রিয়ভাবে তাদের ব্যক্তিগত ভূমিকা পালন করবে”। ১২তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ৩৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১০৫টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়, এছাড়াও, পদক লাভ করেন সর্বশ্রেণীতে সেরা ১৫ ব্র্যান্ডের প্রতিনিধিরা। সেরা এ ১৫টি ব্র্যান্ডের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভ করেছে যথাক্রমে বিকাশ, ক্লোজআপ এবং ইস্পাহানি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্দ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই পার্টনার ছিল এআইইউবি অংশীদারিত্বে ছিল নিয়েলসেন বাংলাদেশ, সহযোগিতায় ছিল দ্য ডেইলি স্টার এবং পিআর পার্টনার হিসেবে ছিল ব্যাকপেজ পিআর। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিভাগ ভিত্তিক ফলাফল নিয়েলসেন বাংলাদেশের অফিস থেকে সাবস্ক্রাইব করা যাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
