|
ভালো ছাত্রী স্বস্তিকা
নতুন সময় ডেস্ক
|
![]() ভালো ছাত্রী স্বস্তিকা সেটা হল সাজুগুজু। তিনি সঠিক বলেছেন কিনা, তা জানতে চেয়ে অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী। তার প্রশ্নে সহমত প্রকাশ করে উত্তরও দিয়েছেন অনেকে। স্টাইল স্টেটমেন্টে অনেক তারকার থেকেই অনেক বেশি এগিয়ে স্বস্তিকা। একথাটা অনেকেই মানেন। তাকে বাংলার ফ্যাশনিস্তা ভুল হয় না। তবে টুইটারে সাজগোজের যে ছবিগুলি অভিনেত্রী পোস্ট করেছেন, সেগুলি ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডো’র প্রমোশনের জন্য। করোনা মহামারীর এই সময়ে বাড়ি থেকে অনলাইনেই চলছে ওয়েব সিরিজের প্রমোশন। আর সেকারণেই সাজগোজ করে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী। ছবিতে সাদা শাড়ির সঙ্গে একটি স্পোর্টস জ্যাকেট, সঙ্গে গোলাপী ভারী ঝুমকোয় সেজেছেন স্বস্তিকা। বিভিন্ন পোজে ছবিও তুলেছেন। প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘ব্ল্যাক উইডো’তে দেখা যাবে শমিতা শেঠি, মোনা সিং, রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেক তারকাকে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
