ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
হাসপাতালে ব্যারিস্টার মওদুদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 2:18 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 January, 2021, 2:20 PM

হাসপাতালে ব্যারিস্টার মওদুদ

হাসপাতালে ব্যারিস্টার মওদুদ

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গত ২৯শে ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। বিষয়টি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন। উনার শরীরে রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন অনেকটা সুস্থ তিনি। মহান আল্লাহর কাছে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন তিনি।


হাসপাতালে ভর্তি হওয়ার পর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে তার। করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দরা তার খোঁজখবর রাখছেন।

সম্পাদনায় : খালেদ সুজন


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status