ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
রাজস্থলীর বাঙ্গালহালিয়ার দুর্গাপূজায় সেনাক্যাম্পের আর্থিক সহায়তা প্রদান
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Saturday, 17 October, 2026, 4:45 PM

রাজস্থলীর বাঙ্গালহালিয়ার দুর্গাপূজায় সেনাক্যাম্পের আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলীর বাঙ্গালহালিয়ার দুর্গাপূজায় সেনাক্যাম্পের আর্থিক সহায়তা প্রদান

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঙালহালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাঙালহালিয়া সেনা ক্যাম্পের উদ্যোগে স্থানীয় মন্দির পরিচালনা কমিটির হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে আনন্দঘন, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেই উদ্দেশ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, বাঙালহালিয়া সেনা ক্যাম্পের সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল আনুষ্ঠানিকভাবে স্থানীয় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের নিকট এ আর্থিক অনুদানের অর্থ হস্তান্তর করেন।

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজস্থলীর বাঙ্গালহালিয়ার দুর্গাপূজায় সেনাক্যাম্পের আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলীর বাঙ্গালহালিয়ার দুর্গাপূজায় সেনাক্যাম্পের আর্থিক সহায়তা প্রদান

স্থানীয় সচেতন মহল ও বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে সৌহার্দ্য, প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন বহুগুণ বাড়িয়ে দেবে। একই সাথে পার্বত্য এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং সাধারণ জনগণের সাথে সেনাবাহিনীর আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।

আর্থিক সহায়তা লাভ এবং দুর্গোৎসবে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে সেনাবাহিনীর আন্তরিক ভূমিকা দেখে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙালহালিয়া সেনা ক্যাম্পের প্রতি গভীর শ্রদ্ধা ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেন।
ছবি ক্যাপশনঃঅনুদানের অর্থ তুলে দিচ্ছেন সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status