ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
এক ম্যাচও খেলতে পারলেন না বাবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 1:26 PM

এক ম্যাচও খেলতে পারলেন না বাবর

এক ম্যাচও খেলতে পারলেন না বাবর

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল সফরকারী পাকিস্তান। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারবেন না দলটির নিয়মিত অধিনায়ক বাবর আজম। ফলে নিউজিল্যান্ড সফরে এক ম্যাচও খেলতে পারলেন না তিনি।

ড্রয়ের খুব কাছে গিয়েও বক্সিং ডে টেস্টে হারের মুখ দেখেছে পাকিস্তান। সিরিজ হার এড়াতে হলে তাদের দ্বিতীয় টেস্ট জয়ের বিকল্প নেই। এমন পরিস্থিতিতে দলের সেরা ব্যাটসম্যান বাবরকে পাকিস্তানের অনেক প্রয়োজন ছিল। আশা করা হচ্ছিল, দ্বিতীয় টেস্ট শুরুর আগেই পুরোপুরি সেরে উঠবেন তিনি।

তবে হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টের আগে ফিট হয়ে উঠতে পারেননি বাবর। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়ায় প্রথমে টি-২০ সিরিজ ও প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন। দ্বিতীয় টেস্টের আগে ব্যাট হাতে টুকটাক অনুশীলনও করেছেন তিনি। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকায় দল তাকে নিয়ে ঝুঁকি নেয়নি।

বাবরের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকাল বাবর অনুশীলন করেছেন। কিন্তু এখনো তার বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা আছে। টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। মেডিকেল টিম এই ব্যাটসম্যানকে পর্যবেক্ষণে রেখেছে। আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাকে পাওয়া যাবে।’

চোটের কারণে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলতে পারেননি বাবর। সিরিজ হারলেও একটি টি-২০তে জয় পেয়েছিল সফরকারীরা। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু করার কথা ছিল।

ক্রাইস্টচার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামী রোববার শুরু হবে। নাটকীয় প্রথম ম্যাচে হেরে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status