ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
টেকনাফে অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 1:33 PM

টেকনাফে অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫

টেকনাফে অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ইয়াবা ও কয়েক লাখ নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় নারী ও রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের ইনর্চাজ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার অলি আহমদের ছেলে নবী হোসেন, তার ভাবি জাহেদ হোসেনের স্ত্রী জোসনা বেগম ও হাসিনা বেগম, রোহিঙ্গা আব্দুল হাকিমের ছেলে আব্দুল জলিল এবং আবু সামার ছেলে মামুনুর রশিদ।

এ সময় ২টি শটগান, ২ রাউন্ড গুলি, ৭ হাজার ৫শ’ পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন, ‘আমরা নিরস্ত্র বাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। শুক্রবার ভোরে ইয়াবা বিক্রির গোপন সংবাদে ওই এলাকার জাহেদ হোসনের বাড়িতে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গুলি, নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করা হয়। উদ্ধার অস্ত্র, গুলি, নগদ টাকাসহ আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।’

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status