ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
পুরনো সবকিছু ভুলে নতুন বছরে কাজে ফিরছেন রিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 1:23 PM

পুরনো সবকিছু ভুলে নতুন বছরে কাজে ফিরছেন রিয়া

পুরনো সবকিছু ভুলে নতুন বছরে কাজে ফিরছেন রিয়া

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'কথিত' প্রেমিকা রিয়া চক্রবর্তী। মূলত সুশান্তের মৃত্যুর পর সবচেয়ে বেশি বিপদে পড়েছেন তিনিই। এমনকি মাদককাণ্ডেও জড়িয়েছে তার নাম। এরজন্য বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছে তাকে। অবশেষে একাধিক শর্তে জামিন পেয়েছেন তিনি।

শুধুমাত্র রিয়াই জেলে ছিলেন তা কিন্তু নয়, তার ভাই শোভিককেও জেলে নেওয়া হয়। এছাড়া রিয়ার বাবাকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। তবে সেসব ভুলে এবার কাজে ফিরছেন রিয়া।  

সুশান্ত ও রিয়ার ঘনিষ্ঠ লেখক-নির্মাতা রুমি জাফ্রি জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই কাজে ফিরবেন রিয়া। তিনি রিয়ার সঙ্গে দেখাও করেছেন। রুমি আরো জানান, একদম চুপচাপ হয়ে গেছেন রিয়া। এখন কথাও খুব কম বলেন। তার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তো কেউ অস্বীকার করতে পারবে না।

গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করেছে- এনিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সে ঘটনার পর মাদক গ্রহণ ও ক্রয়ে নাম জড়িয়ে যায় সুশান্ত ও রিয়ার। এ অভিযোগে ১ মাস জেলে কাটাতে হয়েছে রিয়াকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status