ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:23 AM

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার!

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার!

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে।

জানা যায়, বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশ করার জন্য রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির প্রয়োজন হয়। আগামী সোমবার মন্ত্রীপরিষদের বৈঠকে ফল প্রকাশের অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি অধ্যাদেশ জারি করবেন মহামান্য রাষ্ট্রপতি। এরপর ফল প্রকাশে কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল পেলে আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করা আছে। অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার জন্য ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার পর ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, আশা করছি আগামী বুধবার রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। এরপর ফল প্রকাশ করা হবে। অধ্যাদেশ জারির পর ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না আর।

গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জানান, বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের জন্য আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার পর ফলাফল প্রকাশ করা হবে।

সম্পাদনায় : খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status