ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
কিস্তি আদায় করতে এসে তরুণীর বিয়ে ভাঙলো এনজিও কর্মীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:21 AM

কিস্তি আদায় করতে এসে তরুণীর বিয়ে ভাঙলো এনজিও কর্মীরা

কিস্তি আদায় করতে এসে তরুণীর বিয়ে ভাঙলো এনজিও কর্মীরা

ঋণের কিস্তি আদায় করতে গিয়ে এক তরুণীর বিয়ে ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে এক এনজিও সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে। সোমবার বাগেরহাটের ফকিরহাটের সদর ইউপির উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই তরুণীর মা ইয়াসমিন বেগম ফকিরহাট মডেল থানা ও ইউএনও বরাবর এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে ইয়াসমিন বেগম জানান, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় নারী। তার স্বামী সরোয়ার শেখ একজন দিনমজুর। অভাবে পড়ে তিনি ‘নবোলক পরিষদ’ নামের স্থানীয় একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নেন, যা নিয়মিত পরিশোধও করছিলেন। মহামারিকালে সমস্যা হওয়ায় কয়েকটা কিস্তি তিনি দিতে পারেননি। সম্প্রতি তিনি কাজের উদ্দেশ্যে ঢাকায় যান এবং প্রায় এক সপ্তাহ আগে মেয়ের বিয়ের জন্য বাড়িতে আসেন।

তিনি আরো জানান, গ্রামবাসীর সহায়তায় ২৮ ডিসেম্বর মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে বিয়ের দিনই এনজিওর লোকজন বাড়িতে এসে ঋণের টাকার জন্য চাপ সৃষ্টি করাসহ  গালিগালাজ করে।

এ সময় তিনি মেয়ের বিয়ের পর ঋণের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন এবং তাদের চলে যেতে বলেন। এছাড়া এনজিওর লোকজন ছেলে পক্ষকে বিয়ে না দিয়ে চলে যেতে বলে। পরে স্থানীয় লোকজন ছেলে পক্ষকে অনেক অনুরোধের পরও তারা চলে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status