|
মাধবপুরের ৯৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ আটক২
আনিসুর রহমান
|
|
মাধবপুরের ৯৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ আটক২ মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা ও এ এস আই রানা আহম্মেদ সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ০২নং চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামস্থ গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ৯৩ বোতল ফেনসিডিল ও ০১ কেজি গাঁজা উদ্ধার সহ ০২ জন কে গ্রেফতার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ।গ্রেপ্তারকৃত কারবারির নাম হলোঃ ০১। মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল হোসেন, সাং-শংকরাদহ, ০২। মোঃ শাহিন মিয়া (১৯), পিতা-মো: সোয়াব মিয়া, সাং-পূর্বভাগ, উভয় থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়ীয়া। এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
