ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
পশ্চিমতীরের অর্থ চুরি করেছে ইসরাইলি সেনাবাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 7:36 PM

পশ্চিমতীরের অর্থ চুরি করেছে ইসরাইলি সেনাবাহিনী

পশ্চিমতীরের অর্থ চুরি করেছে ইসরাইলি সেনাবাহিনী

২০২০ সালে অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩০০ হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

২০২০ সালে সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরাইল। সেখানে বলা হয়, গাজায় অন্তত ৩০০ হামলা চালানো হয়েছে। গাজার ভূমি থেকে করা ৩৮টি হামলা পরিকল্পনা নস্যাৎ করেছে তাদের সশস্ত্র বাহিনী।

বিবৃতি অনুযায়ী, গাজা উপত্যকা থেকে ১৭৬টি রকেট এবং গোলা নিক্ষেপ করা হয়েছে। যার ৯০ শতাংশ খালি জায়গায় পড়েছে। ইসরাইলের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো ৮০টি গোলা, আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

এদিকে মিডল ইস্ট মনিটর জানায়, দখলকৃত পশ্চিমতীরে বসবাসকারী ফিলিস্তিনের নাগরিক থেকে ইসরাইলি সেনাবাহিনী ৬ লাখ ৭৫ হাজার শেকেল চুরি করেছে। ২০১৯ সালে চুরি করে ৯ লাখ ৭২ হাজার শেকেল। ২০১৮ সালে ১০ লাখের বেশি শেকেল চুকি করে ইসরাইলি সেনাবাহিনী। ২০২০ সালে পশ্চিম তীর থেকে ৫৪১টি অস্ত্র বাজেয়াপ্ত করেছে তারা। আগের বছর উদ্ধার করে ৬০৩টি।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, বিভিন্ন ফ্রন্টে ইসরাইলি যুদ্ধবিমান অন্তত ১ হাজার ৪০০ হামলা চালিয়েছে। তাদের গোয়েন্দা ড্রোন রেকর্ড ৩৫ হাজার ঘণ্টা ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনায় নজরদারি চালিয়েছে বলেও উল্লেখ করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status