ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Friday, 1 January, 2021, 7:47 PM

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

শুক্রবার (১ জানুয়ারি) জামালপুরের ইসলামপুর পৌরসভা মাঠে পৌর এলাকার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কাজের অফিস ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়ালেরচর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোনটাকে পিছিয়ে রেখে কোন দিন বাংলাদেশ সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গেলে, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যকটা ক্ষেত্রে প্রত্যক অংকে যেমন ধরেন, বেঁদে বলেন, জেলে বলেন, তাঁতী বলেন, কামার বলেন, কুমার বলেন, ভিক্ষুক বলেন, তাদের ব্যাপারে কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছেন। অতীতে বাকি যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী সজাগ, পর্যায়ক্রমে সেগুলোর ও ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, পৌর মেয়র আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহলগিরি বাজারে মাদরাসা মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status