দামুড়হুদায় অসহায় দুস্থ ৪ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
শামসুজ্জোহা পলাশ
প্রকাশ: Thursday, 31 December, 2020, 8:20 PM
দামুড়হুদায় অসহায় দুস্থ ৪ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় স্টার গোল্ড ইলেকট্রনিক ও এগ্রো ফার্ম লিমিটেড যৌথ উদ্যোগে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র দুস্থ ৪ শত পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্টার গোল্ড ইলেকট্রনিক ও এগ্রো ফার্ম লিমিটেডের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর ও মাই টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: হানিফ মন্ডল, স্টার গোল্ড ইলেকট্রনিক ও এগ্রো ফার্ম লিমিটেডের কর্মকর্তা সুচরিত সুলতনা, শাকিল আহমেদ,তানিয় প্রমুখ।