শ্রেষ্ঠ ধারাভাষ্যকারের স্বীকৃতি পেলেন চৌধুরী জাফরউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 5:19 PM
শ্রেষ্ঠ ধারাভাষ্যকারের স্বীকৃতি পেলেন চৌধুরী জাফরউল্লাহ
শ্রেষ্ঠ ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পেলেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বাংলাদেশ বেতার তাকে এ পুরস্কার দেয়।
বাংলাদেশ বেতারের পক্ষ থেকে জাফরউল্লাহকে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মীর শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর এ বি এম রফিকুল ইসলাম এবং রফিক উদ্দিন আকন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশ বেতার চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে সেরা ধারাভাষ্যকারের পুরস্কার দিল।
১৯৮২ সালে ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। স্বতন্ত্র বাচনভঙ্গি ও ধারাভাষ্যের জন্য তিনি সবার থেকে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রোমানিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
ধারাভাষ্য ছাড়াও তিনি বেসরকারি ব্যাংক, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।