ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক করলেন সালাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 10:50 AM

নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক করলেন সালাহ

নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক করলেন সালাহ

লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে দারুণ ফর্ম দেখিয়ে যাচ্ছেন মোহামেদ সালাহ। তাদের হয়ে প্রথম হ্যাটট্রিকও পেয়ে গেলেন এই মিশরীয় তারকা। একইসঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। যাতে ভর করে ত্রাবজোনস্পোর তুরস্ক সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারেইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।

যদিও এই ম্যাচের আগে ৫ ম্যাচ শেষে গালাতাসারেই অপরাজেয় (৪ জয় ও ১ ড্র) থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। এখনও সেই অবস্থান অক্ষুণ্ন থাকলেও তাদের প্রথম হারের স্বাদ দিলো ইস্তাম্বুলের দলটি। বিপরীতে সমান ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় পাওয়া সালাহ’র ত্রাবজোনস্পোর টেবিলের পাঁচে রয়েছে।

গালাতাসারেই’র বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সূচনা করেন সালাহ। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। এরপর ৩৯ মিনিটে তার অ্যাসিস্টে নোয়াহ সাভিওলো স্কোরলাইন ২-০ করেন। ৪৪ মিনিটে আবারও গোল করেন সালাহ। ফ্রাঙ্কুলিনো জুর সহায়তায় নিখুঁত ফিনিশিং দিয়ে ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যান।

নতুন ঠিকানায় মিশরীয় তারকার হ্যাটট্রিক পূর্ণ হয় ৮০তম মিনিটে। মাঠের অর্ধেকেরও বেশি অংশ একেবারে বাধাহীনভাবে দৌড়ে পাড়ি দিয়ে তার চেনা সাইড-ফুট ফিনিশে বল জালে পাঠান সালাহ। ৪-০ গোলে পিছিয়ে যাওয়ার আগে গালাতাসারেই’র কোচ ‍ওকান বুরুক মেজাজ হারিয়ে ৭১ মিনিটে লাল কার্ড দেখেন। 

এ ছাড়া ৮৭ মিনিটে দলটির মিডফিল্ডার লেসলি উগোচুকুও লাল কার্ড দেখলে তারা ১০ জনের দলে পরিণত হয়। এরপর যদিও আর স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি। ৪-০ গোলের বড় জয় নিয়ে শীর্ষে থাকা গালাতাসারাইয়ের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে সালাহ’র ত্রাবজোনস্পোর।

২০০০-০১ সালের পর প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ত্রাবজোনস্পোরের ঘরের মাঠে প্রথম তিন ম্যাচেই গোল করলেন সালাহ। ৩ ম্যাচে করলেন ৬ গোল। একইসঙ্গে তিনি ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটি করলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status