ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমপিও নীতিমালা চূড়ান্ত, আবেদন আহ্বান জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 5:15 PM

এমপিও নীতিমালা চূড়ান্ত, আবেদন আহ্বান জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

এমপিও নীতিমালা চূড়ান্ত, আবেদন আহ্বান জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়াল মাধ্যমে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় করোনা মহামারির মধ্যেও অত্যন্ত সফলতার সঙ্গে নতুন করে একসঙ্গে ২ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে বলেও জানান ডা. দীপু মনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হওয়া বই উৎসবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।


সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status