ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
টস হারল বাংলাদেশ, খেলা দেখবেন কীভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 11:14 AM
সর্বশেষ আপডেট: Sunday, 20 September, 2026, 11:16 AM

টস হারল বাংলাদেশ, খেলা দেখবেন কীভাবে

টস হারল বাংলাদেশ, খেলা দেখবেন কীভাবে

আরও একটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে টস জিতেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।

কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারত।

পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের দাপট দীর্ঘদিনের। বাংলাদেশের বিপক্ষে ২৫ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে জিতেছিল বাংলাদেশ।

আজকের সেমিফাইনাল বাংলাদেশের জন্য এক অর্থে প্রতিশোধের মিশন। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেন জ্যোতিরা। ভারতের করা ১৪৯ রানের জবাবে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচের আগে অনুমিতভাবেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি।

দুই দলের একাদশ

ভারত: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়।  

বাংলাদেশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্না আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status