ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
মোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 December, 2020, 12:53 PM

মোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন

মোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন

বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি সুতার তৈরির কারখানায় আগুন লেগেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন এখনো (সকাল সাড়ে ১০টা পর্যন্ত) নিভানো সম্ভব হয়নি। আগুন নিভাতে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মোঃ মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এরপর তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিভাতে শুরু করে। তবে এখনো আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

মোঃ মাহাবুব আহমেদ ছিদ্দিক বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার কোনো লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status