ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
নিজ ঘরে ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 December, 2020, 12:48 PM

নিজ ঘরে ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ

নিজ ঘরে ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ছাত্র তৌহিদুল ইসলাম সিয়াম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ ডিসেম্বর) কেরানীগঞ্জের নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের এ তথ্য নিশ্চিত করে বলেন, সিয়ামের চাচার সঙ্গে আমার কথা হয়েছে। সে ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। ছেলেটা অনেক মেধাবী। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সেটার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। আমরা সবাই শোকাহত।

নিহত সিয়াম কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তিনি করোনাভাইরাস মহামারির সময় বাড়িতেই ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status