ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
মুসলিম হয়ে আমি গর্বিত’ বললেন চিত্রনায়িকা বর্ষা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 December, 2020, 12:44 PM

মুসলিম হয়ে আমি গর্বিত’ বললেন চিত্রনায়িকা বর্ষা

মুসলিম হয়ে আমি গর্বিত’ বললেন চিত্রনায়িকা বর্ষা

একজন মুসলিম হয়ে আমি গর্বিত, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। নিজের একটা হিজাব সংবলিত ছবি পোস্ট করে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন চিত্রনায়িকা বর্ষা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বর্ষা। এই ছবিতেই এমন লুকে ধরা দিলেন খোঁজ : The Search-খ্যাত এই নায়িকা। বর্ষার অনুসারীরা মন্তব্য বাক্সে এই চেহারায় তাঁকে স্বাগত জানিয়ে সুবহানআল্লাহ, মাশাআল্লাহ লিখছেন।

বর্ষার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা হলেও ইদানীং শোনা যাচ্ছে, এই নায়িকার প্রকৃত নাম খাদিজা। চলচ্চিত্রে এসে বর্ষা নামটি যুক্ত হয়েছে। বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে।

তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরীর খোঁজ : The Search এ অনন্ত জলিলের সঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তার ক্যারিয়ারে খোঁজ : The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকামের মতো বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন।

বর্তমানে তার দ্বীন দ্য ডে নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। যার বড় অংশের শুটিং হয়েছে ইরান ও তুরস্কে। এতে বর্ষার নায়ক যথারীতি স্বামী অনন্ত জলিল।

বর্ষা মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন। এখন এবি গ্রুপ নামের একটি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও নিয়মিত পালন করছেন। বর্ষা সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার পরিবারের বড় সন্তান। তার চার ভাই-বোন মীম, রাশী, মৌ এবং আকাশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status