ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ বাদশার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 10:49 AM

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ বাদশার

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ বাদশার

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা।

গত মার্চে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা ও ইশা রিখি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা জানান, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা আলাদা হওয়ার এবং নিজেদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লেখেন, আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় নিজেদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধও জানান তারা।

বাদশা আরও বলেন, এ বিষয়ে তাদের পক্ষ থেকে এটিই একমাত্র মন্তব্য। বিচ্ছেদ নিয়ে আর কোনো ধরনের জল্পনা-কল্পনা বা অনুমান না করার জন্যও সবার প্রতি অনুরোধ জানান তিনি।

গত জুলাই থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশা ও ইশা রিখির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। ওই সময় ইশা নিজের ও বাদশার কয়েকটি ভিডিও এবং ছবি নিয়ে একটি মন্টাজ শেয়ার করেছিলেন।

পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই এক একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা।’ সঙ্গে ছিল ভাঙা হৃদয় ও হাতজোড় করা ইমোজি। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা শুরু হয়।

সম্প্রতি ইশার মা পুনম রিখিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কর্মফল’ নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেন, যা তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

এর আগে গত জুনে ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে বাদশার সঙ্গে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছিলেন ইশা রিখি।

এদিকে, সালমান খানের উপস্থাপনায় আসন্ন ‘বিগ বস ২০’-এ ইশা রিখি প্রতিযোগী হিসেবে অংশ নিতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই তাদের বিচ্ছেদের খবর সামনে এলো।

উল্লেখ্য, এর আগে জেসমিন মসিহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা। ২০২০ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার জন্ম ২০১৭ সালের জানুয়ারিতে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status