অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে আসামি সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলাম আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এসময় তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুজনের জামিন আবেদন মঞ্জুর করেন।