ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
দশকসেরা টেস্ট একাদশে জায়গা পেলেন যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 5:11 PM

দশকসেরা টেস্ট একাদশে জায়গা পেলেন যারা

দশকসেরা টেস্ট একাদশে জায়গা পেলেন যারা

শেষের পথে ২০২০ সাল। বছর শেষের সঙ্গে সঙ্গে শেষ হবে একটি দশকও। এ উপলক্ষে দশকের সেরা ক্রিকেটারদের নিয়ে সব ফরম্যাটে একাদশ তৈরি করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারই ধারাবাহিকতায় প্রকাশ করা হলো দশকসেরা টেস্ট একাদশও।

ক্রিকেটের অভিজাত সংস্করণেও যথারীতি জায়গা ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই সংস্করণের দশকসেরা অধিনায়কও করা হয়েছে তাকে।

বর্তমান সময়ের নাম্বার ওয়ান টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ আছেন দশকসেরা টেস্ট একাদশে। আছেন তার সতীর্থ ডেভিড ওয়ার্নার। সময়ের আরেক সেরা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনও আছেন। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও রাখা হয়েছে দশকের সেরা টেস্ট একাদশে।

চলতি দশকের সেরা টেস্ট খেলোয়াড়দের একাদশে ইংল্যান্ডের ক্রিকেটারদের জয়জয়কার। সর্বোচ্চ ৪ জন ইংলিশ ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। তারা হলেন, ওপেনার অ্যালিস্টার কুক, অলরাউন্ডার বেন স্টোকস, দুই কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

ওয়ানডে একাদশে সাকিব আল হাসান জায়গা পেলেও, টেস্ট একাদশে রাখা হয়নি তাকে। নেই আর কোন বাংলাদেশি ক্রিকেটারও। অবাক করা বিষয় এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ নিয়ে সমালোচনায় মুখর ক্রিকেট সমর্থকরা। সেখানে অনায়াসেই সাকিব আল হাসানকে জায়গা দেয়া যেত বলে মত তাদের।

আইসিসির দশকসেরা টেস্ট একাদশ:
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
বিরাট কোহলি (ভারত) (অধি.)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (উই.)
বেন স্টোকস (ইংল্যান্ড)
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status