ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 30 August, 2026, 7:49 PM

সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সংস্থাটির কার্যালয় সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, "একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে পরিবার ও রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করা সম্ভব।"

অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, "সব ধর্মের মূল শিক্ষাই হলো মানবকল্যাণ, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ধর্মীয় নীতি ও দেশের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।"

সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরণের আয়োজন সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সহায়ক হবে; যা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status