ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
করোনামুক্ত হলেন শুভ-ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 4:47 PM

করোনামুক্ত হলেন শুভ-ফারিয়া

করোনামুক্ত হলেন শুভ-ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলতি মাসের ১২ ডিসেম্বর তাদের দু’জনের করোনা আক্রান্তের খবরটি প্রকাশ্যে আসে। এরপর থেকেই চিন্তিত ছিলেন তাদের ভক্তকুল। অবশেষে ভক্তদের জন্য সুখবর এলো। জানা গেছে, মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তার দুজনই।

এতোদিন তারা আইসোলেশনে ছিলেন বলে জানান আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এছাড়া তারা দু’জনই তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এরই মধ্যে আমি কাজে ফিরেছি। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শো'তে গতকাল (শনিবার, ২৬ ডিসেম্বর) পারফরম করেছি। আক্রান্ত হওয়ার পরও আমার শারীরিক কোনো জটিলতা ছিল না, এখনো নেই। সবাই নিরাপদে থাকুন।

রোববার ফেসবুকে ভিডিওবার্তায় আরিফিন শুভ বলেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। পরবর্তীতে সময়ে কমন দুইটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুইটি আমার আছে। আমি সর্বচ্চো সতর্কতা অবলম্ব করার চেষ্টা করছি। আমি ঠিক আছি, তবে শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

ফারিয়া ও শুভ দু’জনই জানিয়েছেন, ২ তারিখ থেকে তারা শুটিংয়ে ফিরছেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status