ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
মামলার ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ল ধর্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 4:45 PM

মামলার ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ল ধর্ষক

মামলার ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়ল ধর্ষক

নীলফামারীর ডোমারে ১ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা বিক্রেতা মারুফ ইসলামকে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

ডোমার থানা সূত্রে জানা গেছে, গত (২৬ ডিসেম্বর) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এসআই রিমেল আহম্মেদ মানিক, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নীলফামারী সদরের পলাশবাড়ী এলাকায় মারুফকে গ্রেফতার করে।

ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর মায়ের মামলার ভিত্তিতে মারুফকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহষ্পতিবার দুপুরে পৌরসভার কলেজপাড়া এলাকার মুকুল ইসলামের ছেলে মারুফ ইসলাম প্রতিবেশী একটি পরিবারের ১ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীটি বাড়িতে অস্বাভাবিক চলাফেরা করলে তার মায়ের দৃষ্টিগোচর হলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা বিবরণ দেন। এরপর শুক্রবার ডোমার থানায় মারুফকে আসামি করে মামলা করেন ছাত্রীর মা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status