ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বড়দিনের চমকপ্রদ ২৮ তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 3:02 PM

বড়দিনের চমকপ্রদ ২৮ তথ্য

বড়দিনের চমকপ্রদ ২৮ তথ্য

আজ উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিনকে আরো বেশি উপভোগ্য করে তুলতে এই উৎসবটি সম্পর্কে ২৮টি তথ্য জেনে নেওয়া যাক:

* ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিনে এই উৎসব পালিত হয়। কিন্তু অনেক ধর্মতাত্ত্বিক ধারণা করেন, যিশুর জন্ম ২৫ ডিসেম্বর নয়। তাদের মতে, খ্রিষ্টপূর্ব ৬ অব্দ থেকে ৩০ খ্রিষ্টাব্দের মধ্যে সেপ্টেম্বরের যে কোনো সময়ে তিনি জন্মগ্রহণ করেন।

* অধিকাংশ দেশে ২৫ ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করা হলেও সব জায়গায় এই তারিখে দিনটি পালিত হয় না। রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন এবং সার্বিয়ার মতো বেশ কয়েকটি দেশ ইস্টার্ন ন্যাশনাল চার্চ অনুযায়ী ৭ জানুয়ারি বড়দিন পালন করে। কারণ তারা ঐতিহ্যবাহী জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে।

* যদিও শিশু যিশুকে ৩ জ্ঞানী ব্যক্তির সম্মান জানানোর কথা প্রচলিত আছে, কিন্তু বাইবেলে এমন কোনো সংখ্যার উল্লেখ নেই।

* বাইবেল বিশারদরা বলেন, যিশুর জন্ম হয়েছিল সম্ভবত একটি গুহার ভেতর, কোনো ঘরের মধ্যে নয়।

* বড়দিনে মোজার মধ্যে কমলালেবু রাখার প্রথাটি এসেছে ১২ শতকের ফরাসি সন্ন্যাসীদের থেকে, যারা মোজাভর্তি ফলমূল, বাদাম এবং ছোট কমলালেবু গরিবদের বাড়িতে দিয়ে যেত।

* ক্যারল মূলত শুরু হয় বাসেলিং নামক একটি প্রাচীন ইংরেজি প্রথা থেকে, যেখানে প্রতিবেশীদের দীর্ঘায়ু কামনায় মদ্যপান করা হতো।

* মোজা ঝুলিয়ে রাখার পদ্ধতিটি এসেছে একটি ডাচ্ প্রথা থেকে। প্রথানুযায়ী সেন্ট নিকোলাসের গাধার জন্য জুতা এবং খাবার রেখে দেওয়া হতো। সে এর বিনিময়ে কিছু উপহার রেখে যাবে এই আশায় এটি করা হতো।

* বিশ্বের দীর্ঘতম ক্রিসমাস গাছটি ২২১ ফুট লম্বা। এটি ওয়াশিংটনের একটি শপিংমলের ভেতর ১৯৫০ সালে স্থাপিত হয়েছিল।

* ১৯৯৯ সালে আমেরিকার মাইন রাজ্যের লোকেরা বিশ্বের সর্ববৃহৎ স্নোম্যান তৈরি করে, যার উচ্চতা ছিল ১১৩ ফুট।

* ক্রিসমাস গাছের বিভিন্ন অংশ খাবার উপযোগী। এর নিডলগুলো ভিটামিন- সি এর উৎস।

* মালায় লতাগুল্মের ব্যবহার যিশুর কন্টকাকীর্ণ মুকুটকে নির্দেশ করে। যেখানে লাল ফলগুলো তার রক্তের ফোঁটা বলে মনে করা হয়।

* গাছে ঝুলন্ত উপহার সামগ্রী আসে যাজকদের থেকে, যারা বিশ্বাস করে যে, গাছই সকল ভালো জিনিস দিয়ে থাকে।

* সবচেয়ে বৃহদাকার বড়দিনের বিস্কুট ছিল-৪৫.৭২ মিটার লম্বা এবং ৩.০৪ মিটার ব্যসবিশিষ্ট। এটি ১৯৯১ সালে অস্ট্রেলিয়াতে তৈরি হয়।

* জিঙ্গেল বেলস ছিল প্রথম গান যেটি সম্প্রচারিত হয়েছিল মহাশূন্য থেকে। ১৯৬৫ সালের ১৬ ডিসেম্বর জেমিনি-৬ মহাকাশযানের নভোচারী স্টাফোর্ড এবং ওয়ালি স্কিরা এটি গেয়েছিলেন।

* জ্যোতির্বিদরা বেথেলহামের তারাকে একটি ধূমকেতু কিংবা ইউরেনাস গ্রহ বলে মনে করেন, যেটি জ্ঞানী ব্যক্তিদেরকে পথ দেখিয়ে যিশুর কাছে নিয়ে এসেছিল।

* বিশ্বব্যাপী সান্তাক্লজের বিভিন্ন নাম প্রচলিত রয়েছে। জার্মানিতে ক্রিস রিঙ্গল, ইতালিতে লি বেফানা, ফ্রান্সে পেরে নোয়েল এবং রাশিয়াতে দেউশকা মোরোজ বলে পরিচিত।

* বিং ক্রসবির হোয়াইট ক্রিসমাস বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত ক্রিসমাস সংগীত। ১৯৪২ সাল থেকে গানটির ৫০ মিলিয়ন কপি বাজারে এসেছে।

* ক্রিসমাস পুডিং মূলত কিসমিস এবং মদ দিয়ে তৈরি একপ্রকার স্যুপ।

* ডাচ লোককাহিনির সেন্ট নিকোলাসের গল্প থেকেই সান্তা ক্লজের কাহিনি এসেছে। সেন্ট নিকোলাস বা সিন্টারক্লাস ডিসেম্বরের ৬ তারিখে উপহার সামগ্রী বিতরণ করতো।

* পরগাছার নিচে চুম্বনের প্রথাটি এসেছে স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন নর্স পৌরাণিক কাহিনির প্রেমের দেবী ফ্রিগা থেকে। সে এই পরগাছাটির দ্বারা তার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল।

* আমেরিকার বিজ্ঞানী এডওয়ার্ড জনসন ১৯৮২ সালে আলোযুক্ত বৈদ্যুতিক ক্রিসমাস গাছ উদ্ভাবন করেন।

* এটির উৎপত্তি মূলত প্যাগান প্রথার আমলে। কিন্তু একটি জার্মান পুস্তকের উদ্ধৃতি অনুযায়ী এটির উৎপত্তি ১৫৭০ সালে।

* এখন পর্যন্ত সর্বাধিক অর্থ আয় করা বড়দিনের চলচ্চিত্রটি হলো ২০০০ সালের ‘হাউ দ্য গ্রিন্স স্টোল ক্রিসমাস’। এটি সর্বোচ্চ ১৭৫ মিলিয়ন ডলার আয় করেছে।

* সোনালী বর্ণের চকোলেট মুদ্রাগুলো সেন্ট নিকোলাসকে স্মরণ করিয়ে দেয়। সে গরিবদেরকে স্বর্ণমুদ্রা ভর্তি থলে উপহার দিত বলে প্রচলিত আছে।

* গ্রিস, ইতালি, স্পেন এবং জার্মানিতে বড়দিন উপলক্ষে এক মাসের বেতনের সমান বোনাস দেওয়ার আইন রয়েছে।

* চেক প্রজাতন্ত্রের বড়দিনে স্যুপ, ডিম এবং মাছ দিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। খাবার টেবিলে লোকসংখ্যা অবশ্যই জোড় সংখ্যক হবে অন্যথায় পরবর্তী বছরে অতিরিক্ত ব্যক্তিটির মৃত্যু হবে বলে মনে করা হয়।

* প্রাচীনকাল থেকেই বড়দিনকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়। মিডউইন্টার, নেটিভিটি, ইয়ুল ছাড়াও বড়দিনের আরো অনেক নাম রয়েছে।

* ১৮৪৫ থেকে ১৮৫০ এর মধ্যবর্তী কোনো সময়ে লন্ডনের একজন মিষ্টি প্রস্তুতকারী সর্বপ্রথম বড়দিনের বিস্কুট তৈরি করেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status