ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শুটিং সেটে আহত জন আব্রাহাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 3:06 PM

শুটিং সেটে আহত জন আব্রাহাম

শুটিং সেটে আহত জন আব্রাহাম

শুটিং সেটে আহত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম।

ভারতের বারাণসীতে ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেতা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপর স্থানীয় একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

এদিকে এই অভিনেতার হাসপাতালে যাওয়ার খবর পেয়ে বাইরে ভিড় করতে থাকেন ভক্তরা।

লাখনৌতে প্রায় দুই মাস শুটিং শেষে বুধবার সড়ক পথে বারাণসীতে যান জন। চেত সিং দুর্গে ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার সেট তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই শুটিং শুরু হয়। উৎসুক জনতার ভিড় কমাতে শুটিং সেটে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

জন আব্রাহাম ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন দিব্য খোসলা কুমার, মনোজ বাজপেয়ী, অনুপ সোনি, হার্স ছায়া প্রমুখ। মিলাপ জাভেরি পরিচালিত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমাটি আগামী বছর  ১২ মে মুক্তির কথা রয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status