ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বান্দরবানে বড়দিন উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 3:11 PM

বান্দরবানে বড়দিন উদযাপন

বান্দরবানে বড়দিন উদযাপন

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন।

বড়দিন উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মেতে ওঠেছেন নানা উৎসবে।

২৫ ডিসেম্বর রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়। বড় দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষেরা প্রার্থনার জন‌্য মিলিত হয়ে বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন সকলে। এসময় ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান।

সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে মিলিত হন যীশুর আরাধনায়। এরপর সকলে সমবেত সংগীতানুষ্টানে যোগ দেন। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এতে প্রার্থনা করেন বান্দরবান ফাতিমা রানী ক্যাথলিক গীর্জার পাল-পুরোহিত ফাদার বিনয় গমেজ সিএসসি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status