ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকার বাস বন্ধ, পাবনা যাত্রীদের ভোগান্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 2:04 PM

ঢাকার বাস বন্ধ, পাবনা যাত্রীদের ভোগান্তি

ঢাকার বাস বন্ধ, পাবনা যাত্রীদের ভোগান্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দেয়া ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা।

বৃহস্পতিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পাবনার বাস মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, মাঝে মধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার বাস ড্রাইভার ও শ্রমিকদের বিনা কারণে মারধর করে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবারও ঢাকাগামী পাবনা এক্সপ্রসের হেলপার ও সুপারভাইজারকে মারধর করা হয়েছে। এ কারণে বৃহস্পতিবার রাত থেকে সব বাস বন্ধ করা হয়েছে।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে। শনিবার পাবনা ও শাহজাদপুররে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ ও পাবনার মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট নিরসনের চেষ্টা চলছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status