ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পরিচালক বলেন, কাজ পেতে হলে বিছানায় যেতে হবে: ডোনাল বিস্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 2:06 PM

পরিচালক বলেন, কাজ পেতে হলে বিছানায় যেতে হবে: ডোনাল বিস্ত

পরিচালক বলেন, কাজ পেতে হলে বিছানায় যেতে হবে: ডোনাল বিস্ত

ডোনাল বিস্ত। যার নাম আছে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায়। বেশ কয়েক বছর ধরে ডোনাল ছোট পর্দাতেই অভিনয় করেন। মডেলিংয়েও বেশ জনপ্রিয় তিনি। দিল তো বাচ্চা হ্যায় জি ও লাল ইশক ধারাবাহিকে অভিনয় করে মন কাড়েন তিনি।

তবে ডোনাল বিস্তের এই যাত্রা সহজ ছিল না। কাস্টিং ক্রাউচের শিকার হয়েছেন বলে জানান তিনি। কারণ কাজের শুরুতে পরিচালকের কু-প্রস্তাব পেয়েছিলেন তিনি। পরিচালক জানিয়েছিলেন কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে।

ডোনাল সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। কিন্তু সে সময় ডোনালের জীবনে অভিনয় করার সুযোগ আসে একটি ছোট চরিত্রে। রাজি হয়ে যান তিনি। সেখান থেকেই বদলে যায় তার জীবন।

সম্প্রতি এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, সিরিয়াল শুরু করার পর তার কাছে অভিনয়ের সুযোগ আসে। সাউথ ইন্ডিয়ান ছবি করার সুযোগ মেলে তার। কিন্তু সে ছবি করা হয় না।

কারণ ওই ছবির পরিচালক তাকে বলেছিলেন, কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে। ওই ব্যক্তি ভারতের দক্ষিণের নামী পরিচালক বলে জানান তিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status