ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রামে গাড়ি ক্রেতার পৌনে তিন লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 12:52 PM

চট্টগ্রামে গাড়ি ক্রেতার পৌনে তিন লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ গ্রেফতার

চট্টগ্রামে গাড়ি ক্রেতার পৌনে তিন লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিবি পুলিশ পরিচয়ে এক গাড়ি ক্রেতার দুই লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকেই সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে।

বাকি আসামিরা হলেন- সোর্স রিপন ও হারুন, গাড়িচালক রাজু। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে।

মামলার বাদী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলোখিয়া দক্ষিণপাড়ার মো. আবু জাফর। তিনি গাজীপুরের গাছা এলাকায় বসবাস করেন।

বাদী জানান, ২০ ডিসেম্বর তিনি একটি পিকআপ কিনতে গাজীপুর থেকে সীতাকুণ্ডে যান। দামে মিল না হওয়ায় তিনি গাড়ি না কিনে সন্ধ্যায় ফিরে যাওয়ার জন্য সীতাকুণ্ড পৌর সদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল আলম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম ও দুই সোর্স নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তারা জাফরের কাছে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেন। পরে জেনারেল হাসপাতালে নিয়ে পেটে ইয়াবা রয়েছে বলে ভয় দেখিয়ে এক্স-রে করান। এক্স-রে করে ইয়াবা না পেলেও গাড়ি কেনার জন্য তার সঙ্গে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকার গাড়িতে তুলে দেন।

আবু জাফর আরো জানান, ওইদিন তিনি ঢাকায় ফিরলেও পরে সুবিচারের আশায় পুনরায় সীতাকুণ্ড থানায় গিয়ে পুরো ঘটনা জানান। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন চট্টগ্রামের পুলিশ সুপার।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো. আশরাফুল  করিম বলেন, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status