ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বড়দিনের শুভেচ্ছা জানালেন মেসি-রোনালদোরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 12:55 PM

বড়দিনের শুভেচ্ছা জানালেন মেসি-রোনালদোরা

বড়দিনের শুভেচ্ছা জানালেন মেসি-রোনালদোরা

বড়দিনের উৎসব বরাবরই উপভোগ করেন সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এবারের বড়দিনটা তার জন্য আরো বিশেষ। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক তিনি। সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।

দেশে স্ত্রী-সন্তানকে নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন বার্সেলোনা তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি-রোকুজ্জো দম্পতির এমন একটি ছবি ভাসছে।

বড়দিনের উৎসব বরাবরই উপভোগ করেন । এবার করোনা মহামারির কারণে সবাইকে অবশ্য সাবধান থাকতে হচ্ছে। কিন্তু ঘরে বসে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি জুভেন্টাসের পর্তুগিজ তারকা। ইনস্টাগ্রামে সবার সুস্বাস্থ্য কামনা করে রোনালদো লিখেছেন, ‘শুভ বড়দিন! ভালোবাসা, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা রইল’।

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ পরিবার নিয়ে ক্রিসমাস ট্রি-র পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে ক্রিসমাস ট্রি-র ইমো পোস্ট করেন তিনি।

পিএসজি তারকা নেইমার বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন একটু ব্যতিক্রমভাবে। স্পেসস্যুট পরা ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘শুভ বড়দিন, সাহসীরা!’ চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রবার্ট লেভানডফস্কি, থিয়াগো আলকান্ত্রা, আনহেল দি মারিয়ারা তাদের পরিবারের সঙ্গে ক্রিসমাস ট্রি-র সামনে তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বন্ধুরা আজকের দিনটি ভালোবাসা উদযাপনের। এই বছরটা আমাদের কাছে একেবারেই ভিন্ন। আমরা যেভাবে উদযাপন করে অভ্যস্ত, এই সময়টা তেমন নয়। সবার শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করছি। আশা করছি ২০২১ সাল আরও ভালো কিছু বয়ে আনবে’।

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা তো কাউকে বড়দিনের শুভেচ্ছা জানাতে পারবেন না। কিংবা অন্যলোক থেকে শুভেচ্ছা জানালেও তা হয়তো এই বিশ্বসংসারে এসে পৌঁছাবে না। তবে ভক্তরা তাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে তার অন্যতম বড় ভক্ত, তার-ই মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা বড়দিনে বাবাকে স্মরণ করে টুইট করেন, ‘চিরকাল ভালোবাসি’।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status