ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জন্মদিনে দেবের কাছে ‘বিশেষ’ আবদার প্রেমিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 11:57 AM

জন্মদিনে দেবের কাছে ‘বিশেষ’ আবদার প্রেমিকার

জন্মদিনে দেবের কাছে ‘বিশেষ’ আবদার প্রেমিকার

২৫ ডিসেম্বর যিশুর জন্মদিনের আনন্দে মেতে উঠে গোটা বিশ্ব। তবে দেব ভক্তদের কাছে এই দিনটা ডাবল স্পেশাল। ১৯৮২ সালের এই দিনটিতেই তিনি জন্ম নিয়েছিলেন।  

জন্মদিনেও কাজের ব্যস্ততায় ছিলেন দেব। বৃহস্পতিবার মধ্যরাতে গোলন্দাজের শুটিং সারছিলেন দেব। সেখানে আচমকাই সারপ্রাইজ দিতে পৌঁছে যান রুক্মিনী। এরপর সেটেই হল কেক কাটার পর্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন দেবের 'লেডি লাভ' রুক্মিনী।

টুইট বার্তায় রুক্মিনী লেখেন- ‘শুভ জন্মদিন মুচ্ছড়! দেব
এই গোঁফটাকে এবার যেতে হবে!’

নগেন্দ্র সর্বাধিকারীর লুক হিসাবে গত কয়েকমাস ধরেই গোঁফ রেখেছেন দেব। তবে সেটি একেবারেই পছন্দ হচ্ছে না রুক্মিনীর। তাই জন্মদিনে প্রেমিকের কাছে আবদার করে বসছেন নায়িকা। তবে ছবির শুটিং শেষ হওয়া না পর্যন্ত চাইলেও গার্লফ্রেন্ডের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন না দেব।

শুধু শুটিং সেটে কেক কেটেই ক্ষান্ত হননি রুক্মিনী। এদিন প্রকাশ্যে দেবকে নিজের ভালোবাসা জাহির করেন তিনি। দেবের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঠে এসেছে সেই ঝলক। এক দোকানের সামনে বিশাল ব্যানারে লেখা- ‘হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি… আর তুমি তা জানো।’

সেই ব্যানারের সামনে পোজ দিতে দেখা গিয়েছে দেবক্মিনীকে। পোস্টের ক্যাপশনে দেব লেখেন- ‘ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ দিতে ব্যর্থ হও না। এভাবেই পাশে থেকো।’

গোলন্দাজের সেটে গোটা টিমের সঙ্গেই বার্থ ডে সেলিব্রেট করতে দেখা গেল দেবকে। এদিন ধুতির উপরই জ্যাকেট চড়িয়ে কেকে কাটার পর্ব শুরু করে দেন দেব। উপস্থিত ছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ও। সকলকে কেক খাইয়ে দিতেও দেখা যায় দেবকে।

নিজের ৩৮তম জন্মদিনে ভক্তদেরও রিটার্ন গিফট দিচ্ছেন দেব। এদিন মুক্তি পাবে তার আসন্ন ছবি ‘কমান্ডো’র টিজার। কমান্ডো দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি। এই মুহূর্তে দেবের হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতার ‘টনিক’। কমান্ডো ও গোলন্দাজের শেষ পর্যায়ের শ্যুটিং সারছেন দেব। এছাড়াও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর আওতায় রুক্মিনীর সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন বার্থ ডে বয়। একসঙ্গে ‘কিশমিশ’ ছবিতে দেখা যাবে তাদের।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status