ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মাত্র সাত বছর বয়সেই উড়োজাহাজের পাইলট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:41 AM

মাত্র সাত বছর বয়সেই উড়োজাহাজের পাইলট

মাত্র সাত বছর বয়সেই উড়োজাহাজের পাইলট

আফ্রিকান দেশ উগান্ডার বাসিন্দা ছোট্টো গ্রাহাম শেমা। বয়স তার মাত্র সাত। কিন্তু এর মধ্যেই সে উড়োজাহাজ চালানোর বিদ্যা রপ্ত করে ফেলেছে। উড়োজাহাজ চালনায় প্রশিক্ষণার্থী হিসেবে তিনবার পাইলটের সঙ্গে ছিল সে।

তাকে নিয়ে তার দেশে শুরু হয়েছে হইচই। এরই মধ্যে তারকাখ্যাতি পেয়েছে গ্রাহাম শেমা। স্থানীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে তার প্রশংসায় পঞ্চমুখ।

গণমাধ্যমগুলোতে শিশুটিকে ‘ক্যাপ্টেন’ নামে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। উগান্ডায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এরই মধ্যে গ্রাহামের সঙ্গে দেখা করতে চেয়েছেন। উগান্ডার পরিবহনমন্ত্রীও তাকে এক সভায় আমন্ত্রণ জানিয়েছেন।

গণিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গ্রাহামের আগ্রহ বেশি। সে জানিয়েছে, বড় হয়ে উড়োজাহাজের পাইলট হতে চায়। মহাকাশচারী হওয়ার ইচ্ছাও আছে তার এবং যেতে চায় মঙ্গল গ্রহে। ইলন মাস্ক তার অনুকরণীয় ব্যক্তি।

এরই মধ্যে প্রশিক্ষণার্থী হিসেবে ‘সেসনা ১৭২’ মডেলের উড়োজাহাজ চালনায় অংশ নিয়েছে সে।

জানা গেছে, এক দুর্ঘটনার পর থেকেই উড়োজাহাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে গ্রাহাম শেমা। ঘটনাটি হলো স্থানীয় পুলিশের একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিল। একসময় গ্রাহামের দাদির বাসার ছাদ ক্ষতিগ্রস্ত হয় ওই হেলিকপ্টারের কারণে।

গ্রাহামের মা জানান, এই ঘটনা তার মনে দাগ কেটে যায়। এরপর থেকেই উড়োজাহাজ কীভাবে কাজ করে, তা নিয়ে গ্রাহাম জানার চেষ্টা শুরু করে।

গত বছর স্থানীয় একটি অ্যাভিয়েশন একাডেমিতে গ্রাহামকে ভর্তি করিয়ে দেওয়া হয়। তখন থেকে গ্রাহামের জানাশোনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। এখন উড়োজাহাজ চালানো শিখছে গ্রাহাম শেমা।সূত্র : রয়টার্স

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status