ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুয়েতে ফাইজারের প্রথম টিকা নিলেন প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:22 AM

কুয়েতে ফাইজারের প্রথম টিকা নিলেন প্রধানমন্ত্রী

কুয়েতে ফাইজারের প্রথম টিকা নিলেন প্রধানমন্ত্রী

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ ফাইজারের করোনার টিকা নেয়ার মধ্যে দিয়ে দেশটিতে কোভিড টিকাদান কার্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বুহস্পতিবার কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের এ করোনার টিকা নেন।

প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশায় সিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে।

কুয়েতে ইতিমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status