ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা ট্রাম্প-মেলানিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:20 AM

বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা ট্রাম্প-মেলানিয়ার

বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা ট্রাম্প-মেলানিয়ার

খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। এই মহামারিতে ভ্যাকসিনকে 'ক্রিসমাসের অলৌকিক' ঘটনা বলে বর্ণনা করেন ট্রাম্প। করোনা মহামারিতে সহযোগিতার জন্য আমেরিকানদের ধন্যবাদ জানান দুজন।

বড়দিন নিয়ে বিশেষ কিছু না বললেও করোনা এবং এই দুর্যোগ কাটিয়ে উঠতে যারা প্রতিষেধক আবিষ্কারে লড়াই করে যাচ্ছেন সকল সম্মুখযোদ্ধাদের প্রশংসায় ভাসান দুজনই।

ট্রাম্পের সঙ্গে এক ভিডিও বার্তায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সবার সর্বাত্মক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। আপনারা জানেন, এ বছরের বড়দিন অন্যবারের চেয়ে একদম আলাদা। কারণ কোভিড-এর বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই করতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন শিক্ষকরা। সঙ্কটে একে অপরের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন নতুন উপায় খুঁজে পেয়েছি। আক্রান্তদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাহসী চিকিৎসক এবং নার্সরা। বিজ্ঞানীরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে এই মহামারি মোকাবিলায় ভ্যাকসিন তৈরি করে যাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা লাখ লাখ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন বিতরণ করছি। আশা করছি, ভয়ংকর কোভিড-এর হাত থেকে বহু মানুষের জীবন বাঁচবে। লড়াকু জনতা শীঘ্রই মুক্তি পাবে। এর জন্য আমাদের বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্টদের কাছে চির কৃতজ্ঞ। সত্যিই টিকা আবিষ্কার বড়দিনের অলৌকিক ঘটনা।

সবশেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। বিশ্ব যেন সৃষ্টিকর্তার আলোয় আলোকিত হয়ে উঠে এর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে সবাইকে প্রার্থনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মেলানিয়া এবং পুরো ট্রাম্প পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের আনন্দময় বড়দিন এবং সুখী নববর্ষ কামনা করছি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status