ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:45 AM

আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানে কাপিসা প্রদেশের কহিস্তান জেলায় প্রখ্যাত এক নারী মানবাধিকার কর্মী ও তার ভাইকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, ফারেস্তা কুহিস্তানি নামে ওই নারী মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর পালিয়ে গেছে। খবর আনাদোলুর।


এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। এ নিয়ে চলতি বছর সন্ত্রাসী হামলায় দেশটিতে ২৩ জন মানবাধিকার কর্মী প্রাণ হারালেন।

জেলার গভর্নর হামজা খান গণমাধ্যমকে বলেন, ফারেস্তা কুহিস্তানিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে সঙ্গে থাকা তার ছোট ভাইও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরে দেহ-এ নূর এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার আগের দিন কাবুলে বন্দুকধারী সন্ত্রাসীরা মো. ইউসুফ রাশিদ নামে এক নির্বাচন পর্যবেক্ষককে গুলি করে হত্যা করে।

গত মঙ্গলবার কাবুল কারাগারের মধ্যে বোমা হামলায় ৪ চিকিৎসকসহ ৫ জন নিহত হন। সম্প্রতি আফগান সরকার ও তালেবানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status