ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি রাজনৈতিক আইসোলেশনে আছে: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 2:28 PM

বিএনপি রাজনৈতিক আইসোলেশনে আছে: কাদের

বিএনপি রাজনৈতিক আইসোলেশনে আছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। তারা চেয়েছিলো করোনায় মানুষ না খেয়ে মরুক, রাস্তায় পড়ে মরুক, সেটি হয়নি বলেই তাদের গাত্রদাহ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি, এটা ভালো খবর। কিন্তু কর্মসূচি পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে ‘গোপন ও ওপেন সখ্যতা’ থেকে বেরিয়ে আসা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন এক ধরনের প্রহসন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়। করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা অপরদিকে জীবন-জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে। বিএনপি চেয়েছিলো মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এতো গাত্রদাহ। তিনি বলেন, জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল। করোনা নতুন করে আবার প্রাণঘাতি রুপ নিয়ে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

বিএনপি করোনাকালে জনগণের জন্য কী করেছে, তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও সরকারপ্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতোক্ষণ আছেন ততোক্ষণ মহামারিসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় লড়াই চালিয়ে যাবো, ইনশাআল্লাহ্।

তিনি বলেন, বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০০৬-০৭ অর্থবছরে দেশের বাজেট ছিলো ৫৪ হাজার ৮০০ কোটি টাকা আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০৬ সালের মূল এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) ছিলো প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিলো ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

তিনি বলেন, অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রসংশা চলছে তখন বিএনপি সংশয় প্রকাশ করেছে। তারা বলে সরকার নাকি নিজেরাই নিজেদের ‘রোল মডেল’ বলছে। এসব বানানো গল্প। বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো। তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।     

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status