ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মা হলেন কারিনা, নবাব ঘরণী শেয়ার করলেন সন্তানের আদুরে ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 2:17 PM

মা হলেন কারিনা, নবাব ঘরণী শেয়ার করলেন সন্তানের আদুরে ছবি

মা হলেন কারিনা, নবাব ঘরণী শেয়ার করলেন সন্তানের আদুরে ছবি

মা হলেন করিনা কাপুর খান? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার আনাচ-কানাচে।  কারণ নবাব ঘরণী এক সদ্যোজাতকে নিয়ে শেয়ার করেছেন আদুরে এই ছবি।

ছবির ক্যাপশনে তিনি একরত্তিকে 'হ্যান্ডসাম' বলে উল্লেখ করেছেন। নেটিজেনদের থেকে শিশুটিকে চেনা যাচ্ছে কিনা বা চিনতে পারছে কিনা, তাও জানতে চেয়েছেন বেবো।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায়। লাখো মানুষ শিশুটি যে কে, তা নিয়ে ভাবতে শুরু করেন। অনেকে আবার এটি তৈমুরের ছবি বলেও উল্লেখ করেছেন।

হ্যাঁ, এটি কারিনার দ্বিতীয় সন্তান নয়, এই ছবি প্রথম সন্তান তৈমুরের। নবাব পুত্রের ছোটবেলার এই ছবি শেয়ার করে কারিনা বেশ চাপে ফেলে দিয়েছিলেন অনুরাগীদের। অনেকেই ভেবে ফেলেছিলেন দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন করিনা।  

প্রসঙ্গত, কারিনা এখন অন্তঃস্বত্বা। নতুন বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। এখন তাই চুটিয়ে উপভোগ করছেন দ্বিতীয়বারের মাতৃত্বের স্বাদ।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status