ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাহারাইন প্রবাসীদের ৬ লাখ টাকা নিয়ে দেশে পালিয়েছে প্রতারক তুষার রিয়াদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 2:14 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 December, 2020, 2:24 PM

বাহারাইন প্রবাসীদের ৬ লাখ টাকা নিয়ে দেশে পালিয়েছে প্রতারক তুষার রিয়াদ

বাহারাইন প্রবাসীদের ৬ লাখ টাকা নিয়ে দেশে পালিয়েছে প্রতারক তুষার রিয়াদ

বাহরাইনে বিভিন্ন দেশের নাগরিক ও বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন তুষার রিয়াদ নামের এক প্রতারক।

এ ঘটনায় (২৩ ডিসেম্বর) দেশটির রাজধানী মানামা বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির হল রুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

তুষার রিয়াদ ঢাকা জেলার উত্তুরা থানার বোকসানা গ্রামের মিয়া বাড়ির মুরাদ মোল্লার ছেলে।

তিনি বাহরাইনে অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য টাকা নেন। কিন্তু সেই টাকা না দিয়ে আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে এসেছেন

প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত অনেকে তুষার রিয়াদের বিরুদ্ধে বাহরাইনে মামলা করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়ারম্যান তাজ উদ্দিন সিকান্দার বলেন সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আইনি সহায়তায় তুষার রিয়াদের নিকট থেকে আত্মসাত করা অর্থ উদ্ধারে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর কোনো বাংলাদেশি না করে সে জন্য আমি সবাইর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আল আমিন, তালহা আহমেদ,
মোহাম্মদ সুমন,মহি উদ্দিন,তারেক হাসান
আ্যরোরা (ভিনদেশী নাগরিক) সহ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের প্রধান উপদেষ্টা জনাব সামছুল হক সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status