|
বর্ণাঢ্য আয়োজনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাহবুব সরকার,আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
|
![]() বর্ণাঢ্য আয়োজনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গত শনিবার (১৪ নভেম্বর) আজমানের উম্ম আল মোমিনিন অ্যাসোসিয়েশন হলরুমে দিনব্যাপী এ উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অর্জনের জন্য একজন তরুণ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা চারজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেলায় অংশ নেন প্রায় ৩০ জন প্রবাসী নারী উদ্যোক্তা। সংগঠনের প্রেসিডেন্ট লাবন্য আদিলের সভাপতিত্বে এবং তানিয়া নোভা ও তন্বী সাবরিনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বাইজুন নাহার চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন, সেক্রেটারি জেনারেল নাসরিন আক্তার, উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, উপদেষ্টা জেসমিন আক্তার মাহাবুব সিআইপি, উপদেষ্টা রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী এবং শেফালী আক্তার আঁখি সিআইপি প্রমুখ। ![]() বর্ণাঢ্য আয়োজনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নারী উদ্যোক্তা মেলা। এতে প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা দেশীয় ঐতিহ্যবাহী খাবার, পোশাকসহ রকমারি পণ্যের স্টল নিয়ে অংশগ্রহণ করেন, যা প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে লায়লা রুবাইয়াত, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, নাজমান বুবলী, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষপর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, মনোমুগ্ধকর নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
