ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইউসিবি ব্যাংক'র বনানী ১১ তে ২০০তম শাখার যাত্রা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 2:31 PM

ইউসিবি ব্যাংক'র বনানী ১১ তে ২০০তম শাখার যাত্রা শুরু

ইউসিবি ব্যাংক'র বনানী ১১ তে ২০০তম শাখার যাত্রা শুরু

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২০০তম শাখা বনানী ১১, ঢাকায় ২৪ ডিসেম্বর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন সাইফুজ্জামান চৌধুরী এমপি, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এছাড়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

এছাড়া, আরো উপস্থিত ছিলেন মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক ইউসিবি; আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি; সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি সহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।        

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বনানী ১১, ঢাকা শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।‘       

বিশেষ অতিথি বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’         

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।                             

 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status